1. admin@jagratakhobor.com : admin-ferdous :
অপব্যাখ্যা দিয়ে একটি দল বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে, সঠিকটা বলেননি: এ্যানী - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

অপব্যাখ্যা দিয়ে একটি দল বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে, সঠিকটা বলেননি: এ্যানী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি::অপব্যাখ্যা দিয়ে একটি দল বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। কিন্তু সঠিক ব্যাখা কোনটা তাহা দেননি তিনি । শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লক্ষ্মীপুর পৌর মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ্যানী বলেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে, এতো বেশি অপব্যাখ্যা দিচ্ছে যে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হলো আমাদের অঙ্গীকার।তিনি আরও বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমস্ত সমর্থন দিতে আপনার এবং আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে ও থাকবে। আগামীতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গ্রামে গ্রামে কাজ করার আহ্বান জানাই।বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এ রাজনীতির মধ্যে সকল ধর্ম-বর্ণ-গৌত্রের মানুষই বাংলাদেশি। বিএনপি কখনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ভূমিকায় এবং কর্তৃত্ববাদী আচরণে ছিল না, যা শেখ হাসিনা গত ১৭ বছর ধরে করছে। সেই সময় যাদের মাধ্যমে আমার, আপনার ও সমাজের ওপর অত্যাচার ও নির্যাতন করা হয়েছে, আজ তাদেরকে একটি বিশেষ ইসলামী দল সমর্থন দিচ্ছে।মহিলা দলের পৌর শাখার সভাপতি সালমা আকতার রুমির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আহমেদ ফেরদৌস মানিক, রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ আরও অনেকে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com