1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি: মুফতি ফয়জুল করিম - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৫৫|

দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি: মুফতি ফয়জুল করিম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, এদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে অন্যায়, অত্যাচার ও লুটপাট করেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেননি। নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি। সচেতন হন, তারা আবার ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না। ব্যবসা করতে পারবেন না । এমনকি সুন্দরী মেয়েরা রাস্তায় হাঁটতেও পারবেন না। তবে আমি বিশ্বাস করি হাতপাখা বিজয় হলে জাতির বিজয় হবে। বিজয় হবে রাষ্ট্রের ও সমাজের।রবিবার (২৬ অক্টোবর) বিকালে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গন সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বাকেরগঞ্জের মানুষগুলো আমাকে বেশি মহব্বত করেন, আমিও তাদের খুব ভালোবাসি। চরমোনাই থেকে বাকেরগঞ্জ আসা খুব সহজ। বাকেরগঞ্জের মানুষ যদি বেশি বেশি প্রস্তুতি নেয়, তাহলে হাত পাখার বিজয় সম্ভব ।সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. মাহমুদুন্নবী তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম প্রমুখ ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com