1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সুন্দরবনে বনদস্যু বাহিনীর প্রধান আটক - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৫৫|

সুন্দরবনে বনদস্যু বাহিনীর প্রধান আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::সুন্দরবন থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।রোববার (২৬ অক্টোবর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শিপসা নদীর কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল।জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফু্ল্লাহ্।তিনি বলেন, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ০২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা ০৪ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও আটক দস্যুকে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com