1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নাজিরপুরে পূর্ব শত্রুতায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন করলেন প্রতিবেশী - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:১৬|

নাজিরপুরে পূর্ব শত্রুতায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন করলেন প্রতিবেশী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধূর নাক বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিবেশী। মসোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।এসময় হামলায় ওই নারীসহ ছেলে নাঈম খান (২৬), পুত্রবধূ ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত ওই নারীর পুত্রবধূ প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই মেয়েদের নিয়ে ওই দিন সকালে আগে থেকে ওত পেতে থেকে হামলা চালায়। এসময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের ওপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবি তাদের ওপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেউ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে মামলা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com