1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে চায়ের দোকানে ঢুকে পড়ল মাইক্রোবাস, আহত ৫ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৫৯|

নলছিটিতে চায়ের দোকানে ঢুকে পড়ল মাইক্রোবাস, আহত ৫

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস চায়ের দোকানে বসে থাকা লোকদের ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

গুরুতর আহতরা হলেন- ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন ( ৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দোকানে বসে কিছুলোক চা পান করছিলেন। এসময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে সেখানে উপস্থিত লোকদের ধাক্কা দিয়ে পাশের খাদে গিয়ে পড়ে। ফলে দোকানে থাকা লোকজন গুরুতর আহত হন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com