1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা হচ্ছে। গুদামে আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই আমরা সব বই পেয়ে যাবো। বই পাওয়া গেলেই বিতরণ শুরু হবে।’ আজ রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এসময় উপদেষ্টা আরো বলেন, ‘হাওর একটি বিশেষ এলাকা। এখানকার শিক্ষার সমস্যা আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন, তারা যদি আমাদের কাজ এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।সারা দেশে মিডডে মিল সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে। পরবর্তীতে সারা দেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি ‘ শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদেররও সচেতনতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘শুধু মেধাবী হলে হবে না। নৈতিকতায় উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে আমাদের শিক্ষা কোনো কাজে লাগবে না।প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপপরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com