1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাংবাদিকতার নামে চাঁদাবাজি, দালালি ও অপসাংবাদিকতা বন্ধে পেশাদারদের মতবিনিময় - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

সাংবাদিকতার নামে চাঁদাবাজি, দালালি ও অপসাংবাদিকতা বন্ধে পেশাদারদের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::সাংবাদিকতার নামে চাঁদাবাজি, দালালি ও অপসাংবাদিকতা বন্ধে পেশাদারদের মতবিনিময় সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করা তথাকথিত চাঁদাবাজি, দালালি, নিয়ন্ত্রণ হুমকি ও অপসাংবাদিকতাবন্ধে করণীয় নির্ধারণে পেশাদার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তাব্য রাখেন, দৈনিক শাহানামা পত্রিকার সম্পাদক মোঃ মামুনুর রশিদ নোমানী, দৈনিক বরিশালের কথা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও অনলাইন পোর্টাল জাগ্রত খবরের প্রকাশক ও সম্পাদক মোঃ ফেরদাউস, দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক মোঃ শেখ শামিম, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক এস আলাল মিয়া, দৈনিক বরিশাল সময় পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।আজ বিকাল ৪টায় বরিশাল সদর রোডে কিং ফিসার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।এই সময় বরিশালের স্থানীয় প্রিন্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন মাল্টিমিডিয়া বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।আজকের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে দেশের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠন। সভায় অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা বলেন, সংবাদপেশার মর্যাদা রক্ষা করতে হলে আত্মশুদ্ধি, নীতিনিষ্ঠা ও সংগঠনভিত্তিক শৃঙ্খলা জোরদার করতে হবে।বক্তারা আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দালালি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে প্রকৃত সাংবাদিকরা যেমন অসম্মানিত হচ্ছেন, তেমনি জনগণের আস্থা হারাচ্ছে গণমাধ্যম খাত।সভায় প্রস্তাব গৃহীত হয়— সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাইয়ে কঠোর মানদণ্ড নির্ধারণ, ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার,গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ ও নৈতিকতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ, প্রতিটি সাংবাদিক সংগঠনকে আত্মনিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানানো।সভায় বক্তারা সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com