পারুল বেগমের স্বামী খলিলুর রহমান বলেন, গত মঙ্গলবার তারা কেউ বাড়িতে না থাকার সুযোগে বাবুলের পরিবারের সবাই মিলে তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করেছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তবে এ বিষয়ে সাইফুল ইসলাম বাবুল বলেন, ওইদিন তাদের বাড়িতে পুরুষরা কেউ ছিলেন না। মহিলাদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনা নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানা । মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, মারধরের পর আহতবস্থায় ওই নারী থানায় এসেছিলো। আমরা তাকে চিকিৎসা নিতে বলেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।







