1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝুপড়ি ঘরে স্বামী-স্ত্রীর লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:২৯|

ঝুপড়ি ঘরে স্বামী-স্ত্রীর লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহিপুরের মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। আকলিমা বেগম ছিলেন সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী এবং পেয়ারপুর গ্রামেই তিনি স্বামীর সঙ্গে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে তৈরি একটি ঝুপড়ি ঘরেই তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, ফজরের নামাজে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে দেখতে না পেয়ে তিনি তাদের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং আকলিমা বেগম চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা গেছে। ঘরের মাটিতে রক্তের ছোপও ছিল। আকলিমার শরীরেও রক্তের দাগ দেখা গেছে।এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com