1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:২৯|

আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি :: বরগুনার আমতলীতে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মোশাররফ হাওলাদার ও জসিম গাজীর দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহত ১০ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকালে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মোশাররফ হাওলাদার ও জসিম গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে।

বুধবার সকালে ওই জমির ঘাস খাওয়াতে জসিম গাজীর লোকজন গরু বাঁধে। এতে মোশাররফ হাওলাদারের লোকজন বাধা দেয় এমন অভিযোগ জসিম গাজীর।

এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে দুই পক্ষের ১২ জন আহত হয়। আহত মোশাররফ হাওলাদার (৫৮), মেহেদী হাসান (২৮), রাহাত (২৭), জসিম গাজী (৩৯), মজনু গাজী (৩৬), মনির গাজী (৪৫), জহির গাজী (৪০), মন্নান গাজী (৬৫), স্বাধীন গাজী (২৫) ও আবু সাইদকে (১২) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর মধ্যে গুরুতর আহত জসিম গাজী ও মজনু গাজীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত জসিম গাজী বলেন, ‘আমার জমির ঘাসে গরু বেঁধে দেই। মোশাররফ হাওলাদার ও তার লোকজন এতে বাধা দেয়। এক পর্যায় তারা আমার লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এতে আমার সাতজন আহত হয়েছে।’

আহত মোশাররফ হাওলাদার বলেন, ‘ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় জসিম গাজীর লোকজন আমার লোকজনকে পিটিয়ে আহত হয়েছে। এতে আমার পাঁচজন আহত হয়েছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com