1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক, সমস্যা নেই : রিজভী - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৮|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক, সমস্যা নেই : রিজভী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে। এ নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ কেউ পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের আইনগত ভিত্তি নেই। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক, সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে।রোববার সকালে পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নে বিঘাই হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত বৃদ্ধ আব্দুল গনি জোমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা হস্তান্তর শেষে সংক্ষিপ্ত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।রিজভী আরও বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছিলেন। যে চুক্তি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক চুক্তি রয়েছে যেগুলো নিয়ে সরকার ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও সে পথে হাঁটছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। এদিকে দেশের মানুষ না খেয়ে রয়েছে, দেশজুড়ে ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আলুচাষিরা আলু নিয়ে ভোগান্তিতে রয়েছেন। সরকার এদিকে নজর না দিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি নিয়ে ভাবছে। দেশের মানুষের কথা চিন্তা না করে, তাদের সমস্যার সমাধান না করে অন্যকিছু করা ঠিক হচ্ছে না।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমিন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com