1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে এক ঠিকাদারকে হত্যার চেষ্টায় মারধরের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৮|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

বরিশালে এক ঠিকাদারকে হত্যার চেষ্টায় মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার::নগরীর রুপাতলী বাস স্টান্ডে ডেকে নিয়ে আজম দেওয়ান (৩৫) নামে এক ঠিকাদারকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে শ্রমিক ইমনও তার সন্ত্রাসী বাহিনী বলে অভিযোগ পাওয়া গেছে।এ সময় নগদ অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১ টায় রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত আজম নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকার নাসির দেওয়ানের ছেলে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, মাস কয়েক পূর্বে তার কাজের সাইডে ইমন নামে এক শ্রমিক তার কাছে ৫২ শত টাকা পেতো।ইতিমধ্যে সে ৪৫ শত টাকা পরিশোধ করে দেয়। তার কিছুদিন পর ইমন কাজের সাইডে এসে আরেক শ্রমিকের একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় । ঘটনার দিন দুপুরে আজম ৭ শত টাকা নিয়ে সেই মোবাইল রুপাতলী বাস স্ট্যান্ডে আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে হাসান, ইমন সহ অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা মানিব্যাগে ঢাকা নগদ ১৫ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। পরের স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com