
স্টাফ রিপোর্টার::বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা এমপি মামলা নং ২৫২–এর ২ নং আসামি ফারজানা আক্তার মুন্নিকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মামলাটি করেছেন বাদী আসমা আক্তার স্বপ্না।মামলায় যাদের আসামি করা হয়েছে১ নং আসামি রেজাউল করিম (৩৫), পিতা ফজলুল হক,২ নং আসামি ফারজানা আক্তার মুন্নি (৩০),৩ নং আসামি মোসাম্মৎ রনি বেগম (২৮),এয়ারপোর্ট থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কাশিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ২ নং আসামি ফারজানা আক্তার মুন্নিকে গ্রেপ্তার করে।তবে অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর রাত আনুমানিক ৩টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ আবার তাকে থানা থেকেই মুক্তি দেয়।এ বিষয়ে জানতে চাইলে বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন ইসলাম সাংবাদিকদের বলেন—
২ নং আসামি ফারজানা আক্তার মুন্নির সঙ্গে ছোট বাচ্চা ছিল। মানবিক কারণে তাকেই আমরা থানা থেকে মুক্তি দিয়েছি।অন্যদিকে বাদী আসমা আক্তার স্বপ্না অভিযোগ করে বলেন,৭ নং পশ্চিম শোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা
২ নং আসামি থানায় আসার পর আমাকে মামলা উঠিয়ে নেওয়া সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকি (হুমকিমূলক বাক্য) আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে ২ নং আসামির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।মামলাটি এখন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।