1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু জবাই করে ভাগ-বাটোয়ারা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু জবাই করে ভাগ-বাটোয়ারা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু রুবেল চৌকিদার, নাসির ও ল্যাপটপ বাবুর নেতৃত্বে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউনিয়নজুড়ে নানান ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে।স্থানীয়দের দাবি- আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু যারা জবাই করে ভাগবাটোয়ারা করে খেয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। যেনো ভবিষ্যতে এধরণের কাজের সাথে লিপ্ত না থাকেন।শনিবার (২৯ নভেম্বর) রাত ৭ টার সময় চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গার পাড়ে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ কীর্তনখোলা নদীর তীরবর্তী ভাঙ্গার পাড় এলাকার জেল্লাত আলী মুন্সির বাড়ির সামনে গরুটি জবাই করে ভাগ-বাটোয়ারা করা হয়েছে। গরু জবাই ও ভাগ বাটোয়ারায় নেতৃত্ব দেয় ভাঙ্গার পাড়ের রেস্টুরেন্ট মালিক মোঃ নাসির, ল্যাপটব বাবু, রুবেল চৌকিদার। নাসির, ল্যাপটব বাবুর নেতৃত্বে বশির, রায়হান, রাসেল, শহিদসহ অজ্ঞাত ১০/১৫ জন যুবক মিলে গুরু জবাই করে ভাগবাটোয়ারা করে নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, আল্লাহর নামে ছেড়ে দেওয়া একটি গরু জবাই করে ভাগ-বাটোয়ারা করা হয়েছে। যারা এ ধরণের কাজের সাথে লিপ্ততাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় ল্যাপটপ বাবু হাওলাদার সংবাদকর্মীদের সংবাদ প্রকাশ করলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।নাসির হাওলাদার বলেন, আজ সকালে নদীর পাড় থেকে গুরুটি অসুস্থ অবস্থায় রাস্তার উপরে উঠানো হয়। গরুটি বেশি অসুস্থ হওয়ায় আমরা জবাই করে ভাগবাটোয়ারা করে নিয়ে যাই। তবে গরুটির মালিক পাওয়া যায়নি।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাইল হোসেন বলেন, চরবাড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে একটা গরু জবাই করার ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি কেউ লিখিত অভিযোগ করে অথবা ‘আল্লাহর’ নামে ছেড়ে দেওয়া গরু হয় তাহলে চিহ্নিত নামধারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com