1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়েছেন
স্টাফ রিপোর্টার::বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে।অবশেষে জুতাপেটায় রক্ষা।এলাকাজুড়ে তোলপাড়। অভিযুক্ত সোহান সরদার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদারের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ নজরুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন,গত ২১ নভেম্বর বেলা ১২ টার সময়ে সেনেরহাট সংলগ্ন আব্দুস সালামের স্ব-মিল এলাকায় একটি পরিত্যক্ত দোকানে প্রলোভন দিয়ে ১৩ বছরের এক শিশুকে নিয়ে সোহান বলৎকার করে।এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে সোহান।লজ্জায় কাউকে বলেনি।এক পর্যায় ঐ শিশু অসুস্থ্য হলে মা ও বাবার কাছে ঘটনা বললে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ২৩ নভেম্বর রাত ৮টার সময়ে সোহানকে কচুয়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে বিদ্যুতের খুটির সাথে বেধেঁ রাখে।এ সময় সোহান বলৎকারের ঘটনা স্বীকার করলে স্থানীয় লোকজন ঝাড়ু পেটা করে।পরে সোহানের পিতা কচুয়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদার পুত্র সোহানকে জুতাপেটা করে বিচার করেন।
সোহানের বিরুদ্ধে এ ঘটনার পুর্বেও ধর্ষন,বলৎকার,ইভটিজিং,চাদাঁবাজিসহ ব্যাপক অত্যাচারের অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুল কাদের সরদার বিএনপির সভাপতি হওয়ায় ২৪ সালের ৫ আগষ্টের পরে তিনি ও তার পুত্র মাসুম সরদার,সোহান সরদার এলাকায় চাদাঁবাজি,জমি দখলসহ অসামাজিক কার্য্যকলাপ করে আসছে।সাধারন মানুষ সকলে অতিষ্ঠ।
স্থানীয় লোকজন বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গ্রাম পুলিশ নজরুল ইসলাম জানান,তাতের পিতা ও পুত্রদের ভয়তে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা।তারা সন্ত্রাসী প্রকৃতির লোক।তিনি জানান,আমি থানায় বিষয়টি অবহিত করবো।সেনেরহাটের এক চা দোকানী বলেন,সোহান খুবই বাজে প্রকৃতির লোক।বলৎকারের ঘটনায় সবাই লজ্জিত।ওর ভয়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায়।সোহানের গ্রেপ্তার দাবী করেছেন স্থানীয় লোকজন।সোহান ও তাদের পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com