1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় জমি নিয়ে বি’রো’ধে প্রভাষকের আঙুল কে’টে নিল প্রতিপক্ষ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরগুনায় জমি নিয়ে বি’রো’ধে প্রভাষকের আঙুল কে’টে নিল প্রতিপক্ষ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের বাইশতবক এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে।রক্তাক্ত অবস্থায় প্রভাষককে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।আহত শিক্ষক মো. লিটন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একজন শিক্ষক। এই হাত দিয়েই বছরের পর বছর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলেছি। এখন কিভাবে আবার শ্রেণিকক্ষে দাঁড়াব? যে জমি নিয়ে এই হামলা হয়েছে, তা আমাদের পরিবার প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। বিভিন্ন সময় সালিশ-বিচারে এটি আমাদের পক্ষে নিষ্পত্তি হয়েছে।শিক্ষকের ওপর এই নির্মম হামলার ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, যে মানুষটি সমাজে জ্ঞানের আলো ছড়ান, আজ তিনি নিজের হাতের আলো হারালেন অন্যায়ের কাছে।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহমেদ জানিয়েছেন, বিষয়টি তারা জানেন। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com