1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝালকাঠিতে লাইসেন্সবিহীন ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

ঝালকাঠিতে লাইসেন্সবিহীন ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। রবিবার উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদফতর, ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল।অভিযানের বিবরণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পাঁচটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com