1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী গুরুতর জ’খ’ম - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪২|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী গুরুতর জ’খ’ম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ এর নেতৃত্বে জামায়তের এক কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে বসে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত জামায়াত কর্মীর নাম জাহের হোসেন (৪০)। তিনি ২৯ নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে ও কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ জামায়াতের ইউনিট সভাপতি। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে।হামলায় নেতৃত্ব দিয়েছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ, আব্দুল জলিল, মহিউদ্দিন, রানা সহ আরো ৮/১০ জন । তারা জাহের হোসেনকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।ভুক্তভোগী জাহের হোসেন সাংবাদিকদের জানান, কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাইজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ এর অটোচালক হারুন বাকিতে ঔষধ নেয়।বাকিতে ঔষধ নেওয়ার দীর্ঘদিন হয়ে গেলও হারুন তা পরিশোধ করে না। এ নিয়ে গতকাল ঔষধ দোকানের মালিক পলাশ ও হারুনের কথা কাটাকাটি হলে পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে।এ নিয়ে আজ সকালে হোবা ট্রেডার্সে বসে সাবেক কাউন্সিলর শহিদ সহ তার লোকজন নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সাথে এ বিষয়ে আলাপ করে। তখন উপস্থিত ব্যবসায়ী জাহের হোসেন বলের, হারুন বাকি খেয়ে টাকা দেয় না। উভয়ের দোষ আছে, ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো। এই কথার জেরে জাহেরকে জামাতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com