1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা, অসহায় স্বামী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

উজিরপুরে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা, অসহায় স্বামী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা হয়েছে পাষন্ড মা। এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের মোঃ গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু) এর ছেলে মোঃ মামুন হাওলাদারের সাথে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তার এর সাথে ২০১৪ সালে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে তাসকিন(৭) ও জিদান(৩) নামের দুইটি পুত্র সন্তান রয়েছে।পরিবার সূত্রে জানা যায়- গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পাষন্ড মা অবুঝ দুই শিশুকে রেখে লাপাত্তা হয়। ঘটনার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এ ব্যপারে ভুক্তভোগী পরিবার জানান- পরকীয়া প্রেমিকের সাথে দুই শিশুকে রেখে লিমা আক্তার লাপাত্তা হয়েছে। এদিকে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে স্বামী মামুন হাওলাদার। এছাড়া লিমা আক্তারের সাথে কিছুদিন পূর্বে টিকটক করাকে নিয়ে তার স্বামীর সাথে মনমালিন্য হয়েছিলো।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com