1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪২|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে ২ নং চরাদী ইউনিয়নের বলাইকাঠী গ্রামের যুবলীগ নেতা মোঃ মনোয়ার হোসেনের বিরুদ্ধে আল্লাহর নামে ছেড়ে দেওয়া মান্নতের একটি ষাঁড় গরু চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা মোঃ আশরাফ আলী সরদার (৬৫) জানান, ২০২২ সালে তিনি ধর্মীয় মানত হিসেবে গরুটি ছেড়ে দেন এবং নিয়মিত খোঁজ রাখতেন। ২০২৪ সালে গরুটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। পরে ২ ফেব্রুয়ারি গুয়াখোলা বাজারের পূর্ব পাশে গরুটি খুঁজে পান।এ সময় এক গরু ব্যবসায়ী দাবি করেন, তিনি মনোয়ার হোসেনের কাছ থেকে গরুটি ৯৫ হাজার টাকায় ক্রয় করেছেন।আশরাফ সরদারের দাবি, মনোয়ার প্রথমে বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দেবেন বলেন, তবে পরে টাকা পরিশোধ করেননি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনে অভিযোগ করেও সমাধান না পেয়ে মোঃ নজরুল ইসলামকে বাদী করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মোকাম বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।আশরাফ আলী সরদার বলেন, “আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু অন্যায়ভাবে বিক্রি করা হয়েছে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করি।” বাদী নজরুল ইসলাম বলেন, “যারা মান্নতের গরু পর্যন্ত চুরি করে, তারা সমাজের জন্য ক্ষতিকর।”অপরদিকে অভিযুক্ত মোঃ মনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি দুষ্টচক্র আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। এরা আমাকে হত্যার ষড়যন্ত্র করে। আমি জিডি করার পরই তারা উল্টো মিথ্যা মামলা দিয়েছে।এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসী জানান, মনোয়ারের পিতা মোঃ ইউনুস মল্লিক চরাদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং মনোয়ার দীর্ঘদিন প্রভাবের সঙ্গে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com