1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মঠবাড়িয়ায় অ্যাপস খুলে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

মঠবাড়িয়ায় অ্যাপস খুলে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপস খুলে কিশোর-কিশোরীদের আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ এক প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত মো. জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তারকে (৩৫) আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত ওই দম্পতি পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের বাসিন্দা।এ প্রতারণার ঘটনায় গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া সাইবার অপরাধ আইনে একটি মামলা করেন।থানা ও স্থানীয় সূত্র জানায়, মঠবাড়িয়ার পার্শ্ববর্তী উপজেলার হরিণপালা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিন ও তার স্ত্রী শারমীন মিলে এমবি নামে একটি মোবাইল অ্যাপস খুলে এলাকার কয়েক শ কিশোর-কিশোরীকে রেজিস্ট্রেশনভুক্ত করেন। ওই অ্যাপসে বোনাস লোভনীয় আর্থিক সুবিধার প্যাকেজ খুলে কিশোর-কিশোরীদের আকৃষ্ট করে। এতে ৩ হাজার টাকা থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা জমা করলে প্রতিদিন বিভিন্ন অঙ্কের প্যাকেজে লোভনীয় বোনাস দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে স্থানীয় শত শত কিশোর-কিশোরী মুনাফা লোভের আশায় অর্থ জমা করে।গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ওই অ্যাপসটি অচল হয়ে পড়লে গ্রাহকরা ওই দম্পতির কাছে যান। এ সময় প্রতারক ওই দম্পতি আরো ১০ হাজার টাকা হারে পুনরায় জমা করলে অ্যাপস চালু হবে বলে গ্রাহকদের জানায়। এতে গ্রাহকদের সন্দেহ হলে তারা ওই দম্পতিকে ঘেরাও করে ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com