1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাদিকে ‘গু’লি করা’ সেই ফয়সালের গ্রামের বাড়িতে থাকেন না কেউ - জাগ্রত খবর - jagrata Khobor
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৩৫|
শিরোনামঃ
আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা সেচ ও কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয় জ্বালানির উত্তাপ সর্বত্র বাবুগঞ্জে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর বরগুনায় তেল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: প্রধান আসামি রাকিব গ্রেফতার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিআইও বিজন কৃষ্ণ গ্রেপ্তার চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি

হাদিকে ‘গু’লি করা’ সেই ফয়সালের গ্রামের বাড়িতে থাকেন না কেউ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল (দাউদ খান)। পুলিশের তথ্য অনুযায়ী, তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে হলেও পরিবারটি অন্তত পাঁচ দশক আগে এলাকা ছেড়ে গেছে।পুলিশ জানায়, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবার নাম হুমায়ুন কবির। বর্তমানে ফয়সাল ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে।ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এর আগে গেল মাসে আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় তিনি গ্রেপ্তার হন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি জামিনে মুক্তি পান।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফয়সালের পরিবার বহু আগেই কেশবপুর এলাকা ছেড়ে ঢাকায় চলে যায়। স্থানীয়রা জানান, এখানকার জমিজমা বিক্রি করে তারা ঢাকায় বসবাস শুরু করেন। হুমায়ুন কবির পড়াশোনা শেষ করার পর থেকেই ঢাকায় থাকেন বলে জানান তারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফয়সালকে তারা কখনো দেখেননি। অন্তত ৫০ বছর আগে পরিবারটি এলাকা ছাড়ে এবং ১০–১২ বছর আগে পুরোনো বসতঘরটিও হুমায়ুন কবির বিক্রি করে দেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, স্থায়ী ঠিকানা হিসেবে কেশবপুর এলাকায় খোঁজ নিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। পরিবারটি অন্তত ৫০ বছর আগে এলাকা ছেড়ে গেছে এবং ১০–১২ বছর আগে পুরোনো বসতঘরও তার বাবা বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা আরও খোঁজখবর রাখছি।পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।তিনি বলেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। এখানে তার উপস্থিতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com