1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। তবে সেখানে এসে জামায়াতে ইসলামী নেতাদের দেখতে পেয়ে সভা বর্জন করে চলে যান বীর মুক্তিযোদ্ধারা।এরপর এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বলা হয়, ‌মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)। আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন সংবাদমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে পৌঁছানোয় তাদের জন্য আলাদা আসন রাখা হয়েছিল। তবে তারা বসতে না চেয়ে ব্যস্ততার কথা জানিয়ে হলরুম ত্যাগ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com