মোঃ ফেরদাউস::১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের হিসাব নিকাশে দলগুলো। নির্বাচন সহজ হবে না এমন সমীকরণে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে বিএনপি, জামায়াতসহ অধিকাংশ দল। বিশেষ করে বিএনপির ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও দীর্ঘদিনের আন্দোলনের শরিক দলগুলোর জন্য আসন ছাড় দিতে গিয়ে নানা হিসাবনিকাশ করতে হচ্ছে। এনিয়ে একাধিক বৈঠক হলেও এখনো এ নিয়ে সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে শরিকদের মাঝে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করলেও আটটি দল নিয়ে আগামী রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে উঠতে চাচ্ছে দলটি। তারা ঘোষণা করেছে ওয়ান বক্স পলিসি’ যার মানে প্রতি আসনে একজন প্রার্থী। কিন্তু এখানেও জট রয়েছে। একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও সমঝোতা হয়নি। আগামী