1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ উদ্দিন আহমেদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ উদ্দিন আহমেদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়েছেন

লালমোহন প্রতিনিধি::ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।এর আগে তিনি ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোলা–৩ আসন থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমোহন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আজীজের কার্যালয় থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।এ সময় ভোলা–৩ আসনের লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। তিনি সাংবাদিকদের বলেন,ভোলা–৩ আসনের জনগণ আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা। অতীতে যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন এই এলাকার মানুষ মেজর আঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পাশেই ছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এবারও জনগণ তাদের রায় ধানের শীষের পক্ষেই দেবে।দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কোনো ভয় বা শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন,আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ১৯৭১ সালে জীবন বাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সেই নেতা মেজর আঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে, তারা কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না।মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আজীজ, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আজীজ শাহিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি শহিদুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ এবং তরুণ যুবদল নেতা সানাউল্লাহ মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com