1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গু’লি, জনমনে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এমনই অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওই কলোনিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।এরআগে বুধবার দিবাগত রাত এগারোটার দিকে নগরীর নূরিয়া স্কুলের পিছনে সরদার মঞ্জিলের সামনে গুলির ঘটনা ঘটলেও পুলিশ কর্মকর্তাদের দাবি গুলি নয়; ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে রাতের গোলাগুলির ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছে। সেসময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছে অনেকে।স্থানীয়দের অভিযোগ- রিফিউজি কলোনীর কসাই সালামের ছেলে রকি তার প্রতিপক্ষ নাকা কাটা রুবেলকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে। রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে প্রকাশ্যে গুলি চালিয়েছে রকি। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম গোলাগুলির ঘটনা অস্বীকার করে বলেন, মাদকের ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে গোলাগুলির কোন ঘটনা ঘটেনি, দেশীয় অস্ত্র ছিলো। এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।এদিকে বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানের পর অভিযুক্ত রকি ও রুবেল আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com