1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন সান্টু'র সাথে নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের শুভেচ্ছা বিনিময় - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন সান্টু’র সাথে নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র সাথে উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকেলে উজিরপুর উপজেলার গুঠিয়ায় সংসদ সদস্য প্রার্থীর ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ,সিনিয়র সহ-সভাপতি এস এম কাইউম,সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ফজলুল হক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ সিকদার। উপস্থিত ছিলো উপজেলা যুবদলের একাধিক নেতাকর্মী। নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির পক্ষ থেকে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু,বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com