1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ; নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৫৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ; নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়েছেন

মো: নুরনবী বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২/১২/২০২৫ ইং ) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের খবরে এলাকায় সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে স্থানীয় বিএনপি নেতারা জানান, হাফিজ ইব্রাহিম ভোলা-২ আসনের গণমানুষের নেতা। তার সময়ে এই অঞ্চলে যে উন্নয়ন হয়েছে, তা মানুষ এখনো ভোলেনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে তিনি আবারও জয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এক নেতা বলেন, হাফিজ ইব্রাহিম শুধু ধানের শীষের প্রার্থী নন, তিনি বোরহানউদ্দিন-দৌলতখান মাটি ও মানুষের আস্থার প্রতীক। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভোলা-২ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরও গতিশীল হলো। বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার প্রতিটি ইউনিয়নে এখন থেকেই নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন সমর্থকরা। প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে একটি উৎসবমুখর ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com