1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দুমকীতে অটো- টমটম সংঘর্ষে দুইজন নিহত, গুরুতর আহত ২ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

দুমকীতে অটো- টমটম সংঘর্ষে দুইজন নিহত, গুরুতর আহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়েছেন
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর দুমকীতে অটোরিকশা – সিমেন্টবাহী টমটম সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে বগা থেকে যাত্রীবাহী অটোরিক্সা পিছাখালী ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটম মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে রবিউল(৬)নিহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইব্রাহিম খান(৬০)হাসপাতালে নিহত হন। অপর গুরুতর আহত সুমন সরদার(২৫) ও আঃ কাদের (৫০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আঃ কাদেরদের অবস্থা আশংকাজনক অপর আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সকলের বাড়ি পাশ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত অটোরিকশা ও টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com