1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার ও পিঠা উৎসব - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৫৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার ও পিঠা উৎসব

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::মেহেন্দিগঞ্জের উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশনের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় নয়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নুরুল ইসলাম নান্টু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আইনজীবী এম এ জসিম। বক্তব্য রাখেন, উলানিয়া লিডারশীপ অ্যাসোসিয়েশন’র সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, সমাজ সেবক আসাদুল ইসলাম আজাদ, লিডারশীপ অ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ আবির হাওলাদার নিপু, মাষ্টার মোঃ জসিম উদ্দিন, এডভোকেট মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাশেদ,সহ-শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুরাদ হোসেন মুহিদ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, ভাইস-চেয়ারম্যান আবদুর রব মৃধা, পরিচালক পারভেজ হাওলাদার ও আজিজুর রহমান মামুন। পরে দরিদ্র অসহায় পরিবার সদস্যদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। বিকালে একই মাঠে ১দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন লিডারশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডভোকেট এম এ জসিম। পিঠা উৎসবে ২০ স্টলে দেশীয় বাহারী নানা ধরনের পিঠার সমাহার ঘটে। নারী পুরুষ শিশু বৃদ্ধসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমাগম হয় পিঠা উৎসবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com