1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়েছেন

জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা দুদফায় প্রকাশ করা হয়েছে। কিছু আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ছেড়ে দিয়েছে বিএনপি। আবার সম্প্রতি কিছু আসনে নিজ দলের প্রার্থীও বদল করা হয়েছে।ঢাকা-১৭ আসনটিতে বিএনপির পক্ষ থেকে এতোদিন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আসনটি ফাঁকা রাখা হয়েছিল। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গুরুত্বপূর্ণ এই আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এই আসন কেন্দ্রিক প্রচার চালিয়েছেন দীর্ঘ দিন।তবে শেষ মুহূর্তে এসে এই আসনকেন্দ্রিক রাজনীতিতে চমক এসেছে। ঢাকা-১৭ আসনে ভোট করছেন না পার্থ। বিষয়টি নিশ্চিত করেছেন পার্থ নিজেই।রোববার সকালে তিনি টেলিফোনে জাগ্রত খবরকে বলেন, ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাসনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম।আমি তারেক ভাইর সম্মানে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তারেক ভাইকে এই আসনে সমর্থন দেওয়া।আপনি কোন আসন থেকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমার তো আগের আসন আছেই, যেখান থেকে এর আগে আমি এমপি হয়েছি। আমি ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।কোন প্রতীকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমি দলীয় প্রতীকেই ভোটের প্রস্তুতি নিচ্ছি।বিএনপির একটি সূত্র জানায়, এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে শনিবার গুলশান এলাকার নিজ বাসার ঠিকানায় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান। এরপর থেকে তার এই আসনে নির্বাচন করার আলোচনা আরও জোরালো হচ্ছে।এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন।তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার বেলা ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com