1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে যুবকের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৪৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মিমরাজকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিমরাজ বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ও দুই সন্তানের জনক ছিলেন।মিমরাজের বন্ধু ইমরান হোসেন জানান, শুক্রবার সকালে বরিশালের বেলতলা ঘাট থেকে ১০০ জন বন্ধু মিলে লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে আনন্দভ্রমণে বের হন। তাদের লঞ্চটি ইলিশা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে দুপুরে খাবার খেয়েছেন মিমরাজ। এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, মিমরাজ দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি পাইলসসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, আনন্দভ্রমণের সময় অতিরিক্ত উল্লাসের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com