1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:১৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়েছেন
আমতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে গোজখালী বাজারে ইদ্রিস মোল্লারঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আবু তাহের ও যুগল চন্দ্রের ফার্মেসি, মোশারফ সিকদারের লাইব্রেরি এবং ইদ্রিস মোল্লা ও খোকন হাওলাদারের মুদি মনোহরদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোকন হাওলাদার বলেন, সব শেষ হয়ে গেছে।দোকানে যা ছিল সব পুড়ে ছাই। এখন পরিবার নিয়ে কীভাবে চলব, বুঝতেপারছি না।প্রত্যক্ষদর্শী ও ঘর মালিক মোশারফ হোসেন মোল্লা বলেন, আমার ঘরেআবু তাহের ও মোশারফ সিকদার ব্যবসা করতেন। তাদের দোকানসহ মোটপাঁচটি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী আর্থিকসহায়তা দেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com