1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার হাত পাখার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:১৪|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার হাত পাখার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়েছেন
  • জাগ্রত প্রতিবেদন::উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার
    বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

    আজ বৃহস্পতিবার বিকেলে, মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে একতা বাজার ( পাটনিঘাটা ) জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে বাহিরে বের হলে স্থানীয় এক যুবক প্রশ্ন করেন, আমাদের চাঁনপুর যুগ যুগ ধরে অবহেলিত। যার দরুন আমাদের কোন উন্নত যাতায়াতের ব্যবস্থা নাই, ভালো রাস্তাঘাট নাই, আপনি আগামী নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হলে চাঁনপুরের জন্য কি কাজ করবেন?

    প্রশ্নের উত্তরে সৈয়দ আবুল খায়ের বলেন উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার। অতএব জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা জনপ্রতিনিধির ন্যায্য কর্তব্য বলে আমি মনে করি। আগামী নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে অবশ্যই চাঁনপুরের প্রতিটি গ্রামে উন্নত যাতায়াত ব্যবস্থাসহ মানুষের সকল মৌলিক অধিকারগুলো নিশ্চিত করব ইনশাআল্লাহ।

পরিশেষে চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি এম এস আল গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করীম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তামিমুল ইসলাম, যুব নেতা মোহাম্মদ ইব্রাহিম, ছাত্র নেতা মোহাম্মদ মাইন উদ্দিন, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com