1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাউখালীতে মাদক কারবারে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:৫৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

কাউখালীতে মাদক কারবারে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় নজরুল ইসলাম (৬১) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সিঅ্যান্ডবি সড়কের সেতুসংলগ্ন মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।নজরুল ইসলাম শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য। গুরুতর অবস্থায় তাঁকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালকাঠি ইউনিয়নের পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় ছোট একটি খালের ওপর সাঁকো নির্মাণ করে ওপারে মাদক কারবার চালিয়ে আসছে এলাকার চিহ্নিত মাদক কারবারিরা। ইউপি সদস্য নজরুল ইসলাম সাঁকোটি তুলে ফেললে মাদক কারবারিরা ক্ষুব্ধ হয়ে সাঁকোটি পুনরায় স্থাপন করে।সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ইউপি সদস্য নজরুল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে মাদকদ্রব্য বেচাকেনা করতে দেখে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় মাদক কারবারিদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে ফেরদৌস, মাহবুব হোসেন ও শিয়ালকাঠী গ্রামের শাহীন রামদা দিয়ে ইউপি সদস্যকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে মাদক কারবারি ফেরদৌসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।এ ঘটনায় আহত ইউপি সদস্য নজরুল ইসলামের বড় ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com