
জাগ্রত নিউজ::পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নুরজাহান বেগম (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নুরজাহান বেগম ধর্ষক অনিকের মা।রোববার (১১ জানুয়ারি) সকালে নুরজাহান বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০জানুয়ারি) রাতে বাউফল থানায় অভিযোগ করেন ধর্ষিত দুই শিক্ষার্থী।