1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হিজলায় জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধর - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৫১|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

হিজলায় জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়েছেন
হিজলা প্রতিনিধি::বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নে দেবুয়া গ্রামের প্রবাসী অলিউদ্দিন হাওলাদার এর স্ত্রী মাকনুর ৩০ ও গিয়াস উদ্দিন কাজীর স্ত্রী বিফলি বেগম (৩৫) জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলার শিকার । গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।জানা যায়,গতকাল ১৪ জানুয়ারি,বিকাল তিনটায় দেবুয়া গ্রামের অলিউদ্দিন হাওলাদার এর জমি জোর করে চাষ করতে যায় স্থানীয় প্রভাবশালী রব আকন,তার ছেলে হানিফ আকন ও মোহাম্মদ হোসেন বেপারী।তখন মাকনুর বেগম বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ তাদের দুই জনকে পিটিয়ে গুরুতর আহত করে।স্থানীয় কাজল আকন জানান,প্রায় বিশ বছর যাবৎ আমরা এই জমি ভোগদখল করে আসছি।সকল বৈধ কাগজপত্র থাকার পরেও প্রতিপক্ষ রব আকন, হানিফ আকন ও মোহাম্মদ হোসেন বেপারী দলবল নিয়ে অবৈধ ভাবে জমি চাষ করতে চাইলে আমরা হিজলা থানায় অভিযোগ দাখিল করি। থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে জমি চাষ করতে নিষেধ করেন।এরপরও তারা গতকাল বিকাল তিনটায় আমাদের জমি চাষ করতে যান।আমরা বাঁধা দিলে এ হামলা করেন।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন জানান,মারামারি সংবাদ আমরা পেয়েছি। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com