1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৫|
শিরোনামঃ

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রবিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কি না পুনর্বিবেচনা করছি।দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।  তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি- একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের ওপর কোনো কনফিডেন্ট পাচ্ছি না।আসিফ মাহমুদ বলেন, এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কি না এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি। এখন কোনো সিদ্ধান্ত আমি দেব না। আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করব এ বিষয়ে। তবে আমরা বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব।এনসিপির মুখপাত্র বলেন, ‘অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের ১০ দলীয় নির্বাচনী ঐক্য আছে। আমরা সব পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব। সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করব।রবিবার নির্বাচন কমিশনে প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল শুনানির মাঝখানে নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা এসে আরপিও, সংবিধানবিরোধী রায় দিয়েছেন বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com