1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় বিএনপি-জামায়াতে ইসলামীর সংঘর্ষ, আহত ৬ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:১৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ভোলায় বিএনপি-জামায়াতে ইসলামীর সংঘর্ষ, আহত ৬

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বরহানগঞ্জ বাজার এলাকায় ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।স্থানীয়রা জানান, পক্ষিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদের নেতৃত্বে বরহানগঞ্জ বাজারে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের ও হ্যাঁ ভোটের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলে পিছনে থাকা জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীর সাথে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদারের বাকবিতর্ক শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে পরিণত হওয়া এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াতে ইসলামীর আমির মো. হারুন অর রশিদ বলেন, মিছিলের পিছনে থাকা লোকজনের সাথে বাকবিতর্ক হলেও, বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বরের উসকানিতে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের তিনজন আহত হয়েছেন।অন্যদিকে বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর জানান, জামায়াতে ইসলামীর মিছিলের পিছন থেকে শাকিল হাওলাদারকে দেখা মাত্র উসকানিমূলক কথা বলা হয়। প্রতিবাদ করলে তাকে মারধর করে জামায়াত নেতাকর্মীরা। পরে আমি খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে আমাদের অন্তত ৬ জন আহত হয়েছেন।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com