1. admin@jagratakhobor.com : admin-ferdous :
স্বাধীনতার পর থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দীপাঞ্চল আজও উন্নয়নের ছোঁয়া পাইনি:আবুল খায়ের - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:১৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

স্বাধীনতার পর থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দীপাঞ্চল আজও উন্নয়নের ছোঁয়া পাইনি:আবুল খায়ের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়েছেন

মেহেন্দীগঞ্জ প্রতিনিধি::মেহেন্দিগঞ্জ উপজেলার, কাজিরহাটের আদর্শ নগর ইউনিয়নে দিনভর হাত পাখার প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের গণসংযোগ।স্বাধীনতার পর থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দীপাঞ্চল আজও উন্নয়নের ছোঁয়া পাইনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।আজ (২৭ জানুয়ারি’২৬) মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জের কাজিরহাট আদর্শ নগর ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ৫৪ বছর। আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বারবার পালা বদল হয়েছে কিন্তু উন্নয়নের হাওয়ার কোন বদল হয়নি। অথচ সিঙ্গাপুর বাংলাদেশের অনেক পরে স্বাধীনতা অর্জন করে সে এখন পৃথিবীর একটি অন্যতম উন্নত রাষ্ট্র তে পরিণত হয়েছে। আজ দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় আমার দেশ তার বয়স অনুযায়ী আজও অনুন্নত। মেহেন্দিগঞ্জ উপজেলা দ্বীপন্সল হওয়ার কারণে রাষ্ট্রের মূলধারার উন্নয়ন কার্যক্রম থেকে পিছিয়ে আছে। যার দরুন উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট খুবই নজুক অবস্থা। আর এই নাজুক অবস্থার পিছনে বড় কারণ হলো দুর্নীতি, আপনারা জানেন এ দেশ থেকে ২৮ লক্ষ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০ টি পদ্মা সেতু হত।
তিনি আরো বলেন একটি পদ্মা সেতুরও বাজেট যদি বরিশাল বিভাগে দেয়া হতো তাহলে বরিশাল অঞ্চলের প্রতিটি রাস্তাঘাট চকচকে হতো কিন্তু দুঃখের বিষয় মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার
সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন পোদ্দার, সিনিয়র সদস্য মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোঃ আলী বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচএম মাঈন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com