জাগ্রত নিউজ::ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে দেশে আর কখনো স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না।বৃহস্পতিবার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে হ্যার পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতায় গেলে অনেকে ছলেবলে-কৌশলে চেয়ার আকড়ে ধরে সংবিধান পরিবর্তন করে। গণভোটে হ্যাঁ জিতলে এই সিস্টেমের পরিবর্তন ঘটবে।নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান তিনি।