1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়েছেন
জাগ্রত নিউজ::আসন্ন নির্বাচন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার কক্সবাজার বিউবো বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো— পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‌্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড।সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com