1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাউকে ব্যক্তিমুখী করবেন না, আল্লাহমুখী করবেন : ছারছীনা পীর - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কাউকে ব্যক্তিমুখী করবেন না, আল্লাহমুখী করবেন : ছারছীনা পীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের মানুষের প্রতি অন্ধভক্তি না রেখে একমাত্র মহান আল্লাহর প্রতি নির্ভরশীল ও অনুগত হওয়া উচিত। কেননা মানুষ ভুল বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী ও সত্য। মানুষ স্বার্থপর বা মুনাফিক তথা দ্বিমুখী আচরণকারী হতে পারে, যারা একদিকে মুখে প্রশংসা করে কিন্তু অন্তরে ভিন্ন কিছু রাখে, তাই আমাদের ব্যক্তি মুখী হওয়া যাবে না। পক্ষান্তরে আল্লাহ একমাত্র ভরসার স্থান, যিনি বিপদে-আপদে আমাদের সর্বাবস্থায় সাহায্য করেন এবং তিনিই চিরস্থায়ী কল্যাণকারী তাই আমাদের আল্লাহমুখী হতে হবে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত বালিঘোনা খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্স ময়দানে ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলাচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক প্রমূখ।পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com