1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে কালিশুরী রূপালী ব্যাংক কালিশুরী শাখার কোষাধ্যক্ষ মো. তাহমিন হাচানকে (৩২) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সারে ৪ টায় উপজেলার কালিশুরী এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা গেছে, কালিশুরী রূপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ তাহমিন হাচান ও ওই ব্যাংকের আরেক অফিসার আল ইমরানসহ দুজন মিলে ব্যাংকের পাশে চায়ের দোকানে চা খেতে যাওয়ার সময় একই এলাকার মো. সাকিবসহ (৩৫) ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল মিলে কোষাধ্যক্ষ তাহমিদ হাসানকে লক্ষ্য করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।এ সময় চিৎকার দিলে সংঘবদ্ধ পালিয়ে যায়। পরে তাহমিদ হাসানকে উদ্ধার করে তার সহকর্মিরা বাউফল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে।বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা না হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com