মঠবাড়ীয়ায় পূত্রবধূর হামলায় শ্বাশুরী ও ননদ হাসপাতালে
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
২০৭
বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি::পিরোজপুরে পারিবারিক কলহের জের ধরে পূত্রবধূর হামলায় বৃদ্ধ শ্বাশুরী ও ও দুই ননদ গুরুতর জখম হওয়ারঙ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে পশ্চিম মিঠাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী সেলিনা জানান, তার ছেলে বেল্লাল একজন সৌদি প্রবাসী। বিদেশে যাওয়ার পর থেকে তার কোন খোজ খবর নেয়নি। এমনকি কয়েক বছর ধরে তার ভরন পোষন দেয়না।পূত্রধু লাইজুর কাছে টাকা পয়সা চাইতে গেলে তার সাথে করে থাকে অসৌন্যমুলক আচরন। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে তার মেয়ে সাদেকার সাথে লাইজুর তুমুল তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বেল্লালের নির্দেশে লাইজু ও তার মেয়ে জান্নাতি সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে সাদেকার বোন রাহিমা জিজ্ঞাসা করতে গেলে তাকেও মারধর করে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।