1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় ৯৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৩৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

গলাচিপায় ৯৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়েছেন
গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় ৯৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর যুবক হাসানের লাশ চরকাজল গ্যাস ফিল্ড এলাকায় তেঁতুলিয়া নদীতে ভেসে উঠে। শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভেসে উঠতে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। চরশিবা পুলিশ ফাড়ির সদস্যরা হাসানের লাশ উদ্ধার করে সনাক্তের জন্য পরিবারের লোকজনকে খবর দেয়। হাসানের মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তরের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন। পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, হাসান বিয়ে করার জন্য গত মঙ্গলবার চরকাজল যায়।সেখানে মেয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ করে ওই দিন বিকেলেই গলাচিপার ডাকুয়া গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়ার অপেক্ষা করেন। এসময় তিনি চরকাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। পরে হাসানকে উদ্ধারের জন্য পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন চেষ্টা করেও উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণা করেন। নিখোঁজের চারদিন পর শনিবার বিকেল ৪টার দিকে হাসানের লাশ তেঁতুলিয়া নদীর চরকাজল এলাকার গ্যাস ফিল্ডের কাছে ভেসে উঠে।লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত হওয়া গেছে। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী নুরু হাওলাদারের ছেলে হাসান (২৭)। এদিকে হাসানকে উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল তেঁতুলিয়া নদীর গ্যাস ফিল্ডে রওয়ানা দিয়েছেন। গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। হাসানের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com