নিজস্ব প্রতিবেদক:: সকাল থেকে শ্লোগান জিয়ার সৈনিক এক হও লাড়াই করো । পরে শ্লোগান ছিলো আওয়ামী সমর্থকরা হুশিয়ার সাবধান । পরের শ্লোগান ছিলো- ঘুষ চলবেনা ।বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে সিএমএম কোটে প্রেরণ করেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তাকে আদালত থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।