1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়েছেন

মো: নুরনবী: বোরহানউদ্দিন প্রতিনিধি::ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকায় জালালের বাড়িতে গত ডিসেম্বরে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্য ও ডাকাতির মালামাল ক্রয়কারী সহ মোট ৪ সদস্য কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আরিফ (২২), মোঃ রহিম (২২), মোঃ মাসুদ আলম (৪০), মোঃ কামাল উদ্দিন (৪৫)।শুক্রবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম জানান, বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে জালালের বাড়িতে গত বছরের ৩১ ডিসেম্বর ভোররাতে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ওই পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্নালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।তিনি আরো জানান, ওইদিন এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার সাহা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ডাকাতি মামলার দুজন আসামি আরিফ ও রহিম কে কুঞ্জের হাট এলাকা থেকে গ্রেপ্তার করলে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্যমতে কুঞ্জেরহাট বাজারে ডাকাতির মালামাল ক্রয়কারী প্রতিষ্ঠান মির্জাকালু জুয়েলার্সের মালিক মাসুদ ও তার ভাই কামালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত আরিফ ও রহিমের সরকারি আবাসনের বাড়ির রুম থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রাম দা স্টাম্প ও লাঠি সোঠা উদ্ধার করেন।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদের ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরন করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com