1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এবার সৌদিতে বিস্ফোরণ - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত বরিশালে সারে ৩৭ টন জেলেদের চালসহ ট্রলার খালে তলিয়ে গেল সিরাজগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত ২ মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

এবার সৌদিতে বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বাহরাইন, কুয়েত ও আবুধাবি, দুবাই ও আরব আমিরাতের পর এবার সৌদি আরবের রাজধানী রিয়াদেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেল।তারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত করেছে ইরানি মিসাইল। সেখানে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।এরপরই বাহরাইন, কুয়েত, আবুধাবি, দুবাই, আরব আমিরাত ও সৌদি আরবের রাজধানী রিয়াদেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেল।বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল ও ‍যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে।ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।এছাড়া স্থানীয় আরও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ নগরীতেও হামলার খবর পাওয়া গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2025 Jagratakhobor.com