1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আয়াতুল্লাহ খামেনির মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া - জাগ্রত খবর - jagrata Khobor
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৫৩|
শিরোনামঃ
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত বরিশালে সারে ৩৭ টন জেলেদের চালসহ ট্রলার খালে তলিয়ে গেল সিরাজগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, নিহত ২ মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন তিন লাখ যাত্রী

আয়াতুল্লাহ খামেনির মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::হামলার ধ্বংসস্তূপ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ উদ্ধারের দাবিতে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, আলী খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় খামেনি নিহত হওয়ার তথ্য ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি নিশ্চিত করার পর মরদেহ উদ্ধারের দৃশ্য-দাবি করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি আসল নয়। মূলত, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।বাংলাফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।এছাড়া গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল ‘সিন্থ-আইডি’ (SynthID) ব্যবহার করে জানা যায়, ছবিটির পুরো অথবা আংশিক গুগলের এআই টুলের সাহায্যে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এছাড়াও একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2025 Jagratakhobor.com